সিদ্ধিরগঞ্জে বিপুর পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 7, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৯ মে) রাতে চিটাগাং রোডের দশতলা এলাকায় মোস্তফা ফার্নিচারের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ থানার ভল্লপুর গ্রামের মো. চারু মিয়ার ছেলে মো. জিলানী (২৫), ও একই থানার মো. আক্তার হোসেনের ছেলে মো. হৃদয় (২০)।
র্যাব জানায়, র্যাব-১১ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্সে বিশেষ কৌশলে ইয়াবা লুকানো ছিল। গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে নিয়মিত মাদক পরিবহন করতো এবং নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতো।
আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :