পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 6, 2026
বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে প্রতিহত করার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে নেমে আন্দোলন করে। এতে আশেপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩ টার দিকে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এই আন্দোলন করেছে। সেই সাথে শ্রমিকদের উপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের শঙ্কা থেকে সকাল থেকে শহরের বিভিন্ন গুরত্বপূণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। তবে বিকেল ৩টার দিকে হঠাৎ করে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে প্রতিহত করার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে নেমে আন্দোলন করে। সড়কের কোথাও কোথাও আগুন জ্বালিয়ে লাটি হাতে নানা স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে আশেপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি মো. শাহিন আহমেদ বলেন, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শ্রমিকদের দাবি পূরণ না হওয়ার আজ দ্বিতীয় দিনের মত ফের সড়ক অবরোধ করে আন্দোলন করছে।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গতকাল সোমবার একই দাবিতে পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন। গতকাল দুপুর থেকে প্রায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :