নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 6, 2026
দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং নির্ধারিত মান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা ও মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোর্টিফিকেশন অ্যালায়েন্সের আয়োজনে ‘বাংলাদেশে খাদ্য ফোর্টিফিকেশনের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আলোচনায় মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ ফোর্টিফায়েড আটা উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ এবং খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংযোজনের প্রক্রিয়া তুলে ধরেন।
তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং নির্ধারিত মান অনুসরণ করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ফোর্টিফিকেশন কার্যক্রম আরও জোরদার করতে হবে। অপুষ্টি ও ভিটামিন-খনিজের ঘাটতি মোকাবিলায় খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংযোজনের পাশাপাশি উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, খাদ্য ফোর্টিফিকেশন কার্যক্রমকে বিস্তৃত ও টেকসই করতে সরকার, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ফোর্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব শ্রেণি-পেশার মানুষের কাছে পুষ্টিসমৃদ্ধ খাদ্য পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফ, আইসিডিডিআরবি এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এম. জসিম উদ্দিন খান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজন, গুণগত মান নিশ্চিতকরণ, নিয়মিত তদারকি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :