শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 27, 2026
সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার।
তিনি বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার ২০ অক্টোবর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে তিনি একথা বলেন।
দিদার খন্দকার বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য। উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে দিদার খন্দকার বলেন, কোথাও সন্দেহজনক পরিস্থিতি কিংবা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। পূজারী, দর্শনার্থী, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় উৎসবের আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন থাকবে।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৪নং ওয়ার্ডের ১২ পূজামণ্ডপ পরিদর্শন ও ৭০০ জনকে বস্ত্র দান করেন এবং বিশুদ্ধ পানি সরবরাহে নিজ অর্থায়নে গভীর নলকূপ সংস্কার করে দেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :