কনকনে ঠান্ডায় স্থবির বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Dec 6, 2025
শীতের তীব্রতা বাড়ায় বন্দর উপজেলার দক্ষিণ ও উত্তরাঞ্চলের সাধারণ মানুষ স্থবির হয়ে পড়েছে। হতদরিদ্ররা শীতবস্ত্রের আশায় দিন গুনছে এবং প্রচণ্ড শীতের কারণে দিনমজুরা কাজে বের হতে পারছে না। হাটবাজারে মানুষের আনাগোনা কমে গেছে, পাশাপাশি শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে তাপমাত্রা কমছে, যা জনজীবনকে প্রায় স্থবির করে দিয়েছে।
দক্ষিণ অঞ্চলের ঘারমোড়া এলাকার দিনমজুর শ্যামল মিয়া বলেন, “সকালে সবাই কাজে বের হয়, কিন্তু শীতের তীব্রতা অনেককে ঘরে আবদ্ধ করেছে। হাটবাজারগুলোও জনশূন্য হয়ে পড়েছে। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষদের চরম দুর্ভোগ হচ্ছে।”
উত্তরাঞ্চলের বাসিন্দা মিজান জানান, “সকালে সূর্যের দেখা মিলছে না, তাপমাত্রা দিন দিন কমছে। শিশু ও বৃদ্ধারা ঠান্ডা, এজমা এবং অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। তবে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না।”
হতদরিদ্র ও নিম্ন আয়ের জনগণ প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জাতীয় বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :