দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 15, 2026
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে ৭০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ ও ১২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের দেওভোগ জান্নাত কনভেনশন হলে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার এই সহযোগিতা করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেন, আমাদের একটাই পরিচয় আমরা সবাই মানুষ, আমরা এক। আমি সবসময় আপনাদের পাশে আছি। সুখে-দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি, সে জন্য দোয়া করবেন। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।’
তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৭০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এবং ১২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে সামান্য প্রচেষ্টার অংশ হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহযোগিতা করে আসছি। আমি জনগণের সেবা করে জনগণের পাশে দাঁড়াতে চাই। আগামীকে কাউন্সিলর হয়ে জনগণের সেবা করতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, এবারের দুর্গাপূজা অন্য বারের তুলনায় নারায়ণগঞ্জে উৎসবমুখর করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, দিদার খন্দকারের সহধর্মীনী শাহিনা খন্দকার, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, পপী রাণী সরকার, সাখাওয়াত হোসেন সুপা, অমল দে, সাংবাদিক তাপস সাহা, শফিকুল ইসলাম বাবু, রোটারিয়ান কাজী শাহীন ও যুবদল নেতা পারভেজ সহ প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :