ফতুল্লায় গর্ভের সন্তান সহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 26, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটীতে ‘মেরী স্টার’ হাসপাতালে সুমা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেছে।নিহত সুমা আক্তার ফতুল্লা থানার রেলস্টেশন এলাকার দাপা আদর্শ স্কুলসংলগ্ন সাথীর বাড়ির ভাড়াটিয়া ফারুক আহম্মেদের স্ত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রসবব্যথা উঠলে সুমা আক্তারকে তাঁর ননদ পঞ্চবটীর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়। এ সময় গর্ভের সন্তান মারা যায় বলে স্বজনদের দাবি। পরে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকেরা তা বন্ধ করতে ব্যর্থ হন। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে সুমা আক্তারের মৃত্যু হয়।
খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যায় ফতুল্লা মডেল থানার পুলিশ। সেখানে গিয়ে হাসপাতালের একজন ওয়ার্ড বয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে হাসপাতালে এসেছি। তবে হাসপাতালে এসে চিকিৎসক, কর্মকর্তা সহ কাউকে পাওয়া যায়নি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মিলন ফকির আরও বলেন, প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক ও স্বজনদের সম্মতিতে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়। কিন্তু গর্ভের সন্তান মারা যাওয়ার পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকেরা রক্তক্ষরণ বন্ধ করতে না পারায় তাঁর মৃত্যু হয় বলে স্বজনেরা জানিয়েছেন।
এদিকে নিহতের স্বামী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য ইতোমধ্যে লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :